খুশকি আমাদের চুলের প্রধান একটি সমস্যা । যতই কেয়ার করি না কেন , জেদি খুশকি কিছুতেই যেন যেতে চায় না । অনেকে সারাবছরই ভোগেন এই সমস্যা নিয়ে আবার অনেকে বছরের কিছুটা সময় ভোগেন। গরমের তীব্রতা দিন দিন বাড়বে, তখন খুশকি খুব ভালোমতোই ভোগাবে আপনাকে। মাথায় ঘাম জমবে আর মাথার স্ক্যাল্পে চুলকানি হবে… যা খুবই অসহ্যকর ব্যাপার। তাই আজ এমন একটা প্রোডাক্টের রিভিউ দেব যেটা আপনার খুশকির সমস্যা থেকে অনেকখানি বাঁচাবে। আর সেটি হলো- দ্য বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু।
প্রথমেই আসি প্যাকেজিং এর কথায়। এই শ্যাম্পুটি একটি প্লাস্টিকের বোতলে আসে। ফ্লিপ টপ ক্যাপ যুক্ত থাকে। প্যাকেজিং নিয়ে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছেই বলা যায়। বডি শপের প্রায় প্রোডাক্টগুলোর প্যাকেজিং এই ধরণেরই হয়।
এবারে আসি টেক্সচারে। এই শ্যাম্পুটি জেল বেইজড, স্বচ্ছ, খুব ঘনও না আবার খুব পাতলা টেক্সচারেরও না।
দ্য বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুর প্যাকেজিং, টেক্সচার ও দাম:
প্রথমেই আসি প্যাকেজিং এর কথায়। এই শ্যাম্পুটি একটি প্লাস্টিকের বোতলে আসে। ফ্লিপ টপ ক্যাপ যুক্ত থাকে। প্যাকেজিং নিয়ে আমার কোনো আপত্তি নেই। ঠিক আছেই বলা যায়। বডি শপের প্রায় প্রোডাক্টগুলোর প্যাকেজিং এই ধরণেরই হয়।
এবারে আসি টেক্সচারে। এই শ্যাম্পুটি জেল বেইজড, স্বচ্ছ, খুব ঘনও না আবার খুব পাতলা টেক্সচারেরও না।
দ্য বডি শপ জিনজার অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু নিয়ে আমার অভিজ্ঞতা
সত্যি কথা বলতে কি, আমার অরগ্যানিক প্রোডাক্টের প্রতি সবসময়ই দূর্বলতা রয়েছে। আমার মনে হয় এগুলো কাজ ভালো করবে এবং হয়ও তাই। বডি শপের শ্যাম্পুটা আমি প্রথম আমার রিলেটিভের বাসায় ব্যবহার করেছিলাম। আমার মাথায় সবসময়ই খুশকি থাকতো। তো প্রথম যখন আমি শ্যাম্পুর ফ্লিপ টপ ক্যাপটি ওপেন করি, এর জিনজারি স্মেল আমার বেশ ভালো লেগেছিলো। এরপর পরিমাণ মতো হাতে ঢেলে স্ক্যাল্প-এ লাগাই। আমি আমার চুল ওয়াশ করে ড্রাই হওয়ার পর ফিল করি যে, আমার চুল বেশ ঝরঝরে হয়েছে এবং জিনজারি স্মেলটা হালকা রয়ে গেছে। স্ক্যাল্প বেশ ক্লিন মনে হচ্ছিলো আমার কাছে। আর আমার স্কাল্পের অয়েলি ভাব দূর হয়ে গিয়েছিলো। তো প্রথম দিনেই আমি বেশ ইম্প্রেস হয়ে গেলাম। আমি টোটাল ২ দিন এটি ব্যবহার করেছিলাম। এরপর আমি নিজেই কিনে নেই। এটি ব্যবহার করার পর আমার খুশকি অনেক কমে গিয়েছে। আমার মাথায় গরমে প্রচুর চুলকানি হতো, সেটা আর এখন হয় না বললেই চলে। এই শ্যাম্পুটার যে মেইন উপাদান, তা হলো জিনজার বা আদা । আর আমরা প্রায় সবাই চুলের যত্নে জিনজারের উপকারীতার কথা জানি। জিনজারে অ্যান্টি ব্যাক্টেরিয়াল প্রপার্টি রয়েছে। এছাড়াও এতে অরগ্যানিক হানি রয়েছে, যা স্ক্যাল্পকে ময়েশ্চারাইজ করে।


Discussion about this post